গাইবান্ধা পৃথকভাবে পালিত হলো এরশাদের চেহলাম

গাইবান্ধায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মাদ এরশাদের চেহলাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা জাতীয় পার্টির দুইটি গ্রুপ পৃথকভাবে এ অনুষ্ঠান পালন করে। 
 
 
জেলা জাতীয় পার্টির (রশিদ গ্রুপ) আহ্বায়ক কমিটি জেলা পরিষদ কার্যালয়ের সামনে ও জেলা জাতীয় পার্টি ( হাবুল গ্রুপ) স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ উপলক্ষে পৃথকভাবে মরহুম এরশাদের বিদেহী রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করে। 
 
জেলা পরিষদের সামনে জাতীয় পার্টির জেলা শাখার আহ্বায়ক কমিটির আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আহ্বায়ক আব্দুর রশিদ সরকার, সদস্য সচিব সারোয়ার হোসেন শাহীন, যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম লেবু, সদর উপজেলা সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মুকুল, জাপা নেতা আব্দুর রহমান ফুল, জাহাঙ্গীর আলম, আব্দুস সামাদ, মুরাদ্জ্জুামান, লেলিন মিয়া, রোকনুদৌলা রোকন, এসএম বাবলু প্রমুখ। 
 
আরও পড়ুন: রংপুর-৩ আসনে উপ নির্বাচন জোটবদ্ধ ভাবে করার দাবি
 
 
 
 
অপরদিকে স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি জাহেদুল ইসলাম ঝন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, বিশেষ অতিথি পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি জাহেদুল ইসলাম ঝন্টু, সাধারণ সম্পাদক রাগীব হাসান চৌধুরী হাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউন্নবী রাজু, সাংগঠনিক সম্পাদক একেএম নুরুন্নবী মিঠুল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস চৌধুরী, রফিকুল ইসলাম সাগর প্রমুখ। 
 
ইত্তেফাক/অনি