কুতুবপুর সাহেব বাজারের আগুনের রহস্য শনাক্ত সিসি ক্যামেরায়

শিবচরে সিসি টিভির ফুটেজে শনাক্ত হলো কুতুবপুর সাহেব বাজার ভ্যানস্ট্যান মোড়ে আগুন লাগার রহস্য। 

জানা যায়, গত শুক্রবার (৩০ আগস্ট) রাতে উপজেলার কুতুবপুর সাহেব বাজার হাজী মাহৃতাব আলী বেপারী সুপার মার্কেটের সিসি টিভির ফুটেজে দেখা যায়, গত বুধবার (২৮ আগস্ট) রাত ২টা ১৭ মিনিটে এক যুবক ভ্যানস্ট্যান মোড়ে আগুন দেয়। 

শিবচর থানার পুলিশ পরির্দশক মো. আমির হোসেন, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সিসি টিভির ফুটেজ দেখানো হয়। তবে সিসি টিভির ফুটেজ অস্পষ্ট হওয়ায় চেহারা ভালোভাবে না দেখতে পারায় আগুন দেওয়া সেই যুবকের নাম ও পরিচয় পাওয়া যায়নি। 

 

উল্লেখ্য, কুতুবপুর সাহেব বাজারে আগুন লেগে একটি মুদি দোকান, একটি পল্ট্রিফার্মের দোকান ও একটি চায়ের দোকান পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

ইত্তেফাক/এমআই