অলোক কুমার মিস্ত্রী, প্রভাষক
জীববিজ্ঞান বিভাগ
সরকারি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ, পিরোজপুর।
প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজ আমি তোমাদের জীববিজ্ঞান ২য় পত্রের ১ম অধ্যায়ের ুপ্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস বিষয়ের ওপর সৃজনশীল প্রশ্নোত্তর উপস্থাপন করব, যা ২০১৯ সালের এইচ.এস.সি পরীক্ষায় সকল বোর্ডের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
সৃজনশীল প্রশ্ন ঃ শ্রেণিকক্ষে শিক্ষক কর্ডাটা পর্ব সম্বন্ধে বিশদ আলোচনা করার পর বললেন- “সকল মেরুদণ্ডীই কর্ডেট কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়”এবং মানুষ এই পর্বের কয়েকটি শ্রেণির মধ্যে একটি শ্রেণির অন্তর্গত।
(ক) পঙ্গপাল কী ? ১
(খ) রুই মাছের হূদপিণ্ডকে ভেনাস হার্ট বলা হয় কেন ? ২
(গ) উদ্দীপকে উল্লেখিত প্রাণীটি কোন শ্রেণির অন্তর্গত ? উক্ত শ্রেণির সনাক্তকারী বৈশিষ্ট্য তুলে ধর। ৩
(ঘ) উদ্দীপকে উল্লেখিত উক্তিটি ব্যাখ্যা কর। ৪
প্রশ্নোত্তর ঃ
(ক) পঙ্গপাল : ঘাসফডিং এর বাদামী বর্ণের মাঝারি আকৃতির কিছু প্রজাতি যারা ঝাঁক বেঁধে এক এলাকা থেকে অন্য এলাকায় ঘুড়ে বেড়ায়, তাদেরকে পঙ্গপাল বলা হয়।
(খ) উত্তর : রুই মাছের হূদপিণ্ডের ভিতর দিয়ে শুধুমাত্র যুক্ত রক্ত বাহিত হয়, কোনো যুক্ত রক্ত বাহিত হয় না। শুধুমাত্র যুক্ত রক্ত বহন করে বলে রুই মাছের হূদপিণ্ডকে শিরা হূদপিন্ড বা ভেনাস হার্ট বলা হয়।
(গ) উত্তর : উদ্দীপকে উল্লেখিত প্রাণীটি হলো মানুষ। মানুষ Mammalia শ্রেণির অন্তর্ভূক্ত।
নিচে Mammalia শ্রেণির সনাক্তকারী বৈশিষ্ট্য হলো-
১. এসব প্রাণীকূলের দেহ লোম দ্বারা আবৃত, কেবলমাত্র তিমি ব্যতীত। এদের স্তনগ্রন্থি ও ঘর্মগ্রন্থি রয়েছে।
২. এদের বহি:কর্ণে পিনা এবং উদর ও বক্ষগহ্বরের মধ্যস্থলে পেশীবহুল মধ্যচ্ছদা উপস্থিত থাকে।
৩. এদের চোয়ালে বিভিন্ন ধরণের দাঁত রয়েছে।
৪. এরা উষ্ণ রক্তবিশিষ্ট প্রাণীও বটে।
৫. এদের হূদপিণ্ড চার প্রকোষ্ঠবিশিষ্ট ও রক্তের লোহিতকণিকা নিউক্লিয়াস বিহীন।
(ঘ) উত্তর : শ্রেণিকক্ষে শিক্ষকের উল্লেখিত উক্তিটি হলো-“ সকল মেরুদণ্ডীই কর্ডেট কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়”
কর্ডাটা পর্বের অন্তর্ভূক্ত প্রাণীদের তিনটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে- স্থিতিস্থাপক নটোকর্ড, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু এবং গলবিলীয় ফুলকারন্ধ্র। এসব বৈশিষ্ট্য সব ধরণের কর্ডেট প্রাণীর জীবনের যে কোন দশায় কিংবা আজীবন দেখা যায়। Chordata পর্বের দুটি উপ-পর্ব রয়েছে। যথা- Urochordata ও Cephalochordata.এ সকল সদস্যদের ক্ষেত্রে কর্ডাটা বৈশিষ্ট্যগুলো আজীবন পাওয়া যায়। কিন্তু Vertebrata উপ-পর্বের ক্ষেত্রে ভ্রুণাবস্থায় নটোকর্ড থাকলেও পূর্ণাঙ্গ অবস্থায় তা কশেরুকা নির্মিত মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়। ফুলকারন্ধ্র বন্ধ হয়ে যায় এবং ফুলকা বা ফুসফুসের আবির্ভাব ঘটে। তাই শ্রেণিকক্ষে শিক্ষকের উক্তির সাথে একমত হয়ে বলা যায় যে, সকল মেরুদণ্ডীই কর্ডেট (কারণ ভ্রুণাবস্থায় কর্ডাটার সকল বৈশিষ্ট্য থাকে) কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয় কারণ, Urochordata ও Cephalochordata উপপর্বের প্রাণীদের নটোকর্ড কখনোই মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয় না।