যশোরের কেশবপুরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আব্দুল কুদ্দুস গাজি (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার (৩০ আগস্ট) বিকালে উপজেলার বরণডালি গ্রামের আব্দুল কুদ্দুস ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে শনিবার রাতে তার মৃত্যু হয়। রবিবার বরণডালি গ্রামে পারিবারিক কবরস্থানে আব্দুল কুদ্দুসের মরদেহ দাফন করা হয়েছে। রবিবার স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বরে আক্রান্ত ২১ জনের পরীক্ষা করা হলে ৬ জনের ডেঙ্গু ধরা পড়ে।
আরও পড়ুন: কুয়েটে বর্ণাঢ্য আয়োজনে ‘বিশ্ববিদ্যালয় দিবস’ উদযাপন
যশোর সিভিল সার্জন ডা. দিলীপ রায় জানান, ডেঙ্গুতে আক্রান্ত আব্দুল কুদ্দস মারা গেছেন বলে তিনি শুনেছেন। কেশবপুর ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০১ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে ২৫ জন ডেঙ্গু আক্রান্ত। চিকিৎসক সংকটের কারণে মাত্র ৫ জন মেডিকেল অফিসার দিয়ে হাসপাতালে ভর্তিকৃত ও আউটডোরের রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে।
ইত্তেফাক/জেডএইচডি