বঙ্গবন্ধুকে নিয়ে ইলিয়াসের গান

বিনোদন রিপোর্ট

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেল থেকে বাংলাদেশে ফিরে আসেন ১৯৭২ সালের ১০ জানুয়ারি। তার এই ফিরে আসাকে কেন্দ্র করে একটি গান তৈরি করা হয়, যার শিরোনাম ছিল ‘বঙ্গবন্ধু ফিরে এলে’। ১৯৭২ সালের ১০ জানুয়ারি গেয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। গানটি লিখেছিলেন আবিদুর রহমান ও সংগীতায়োজন করেন সুধিন দাস গুপ্ত।

এই গানটি নতুন করে গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইলিয়াস হোসাইন এবং সংগীত করেছে এমএমপি রনি। ইলিয়াস বলেন, ‘বঙ্গবন্ধু নামটি বাঙালি জাতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। তিনি না থাকলে আজ আমরা বাংলাদেশ পেতাম না, তার প্রতি শ্রদ্ধা থেকেই গানটি নতুন করে গেয়েছি। আগামী ৬ সেপ্টেম্বর ‘স্টেজ ফর ইউথ’ সংগঠনের অভিষেক অনুষ্ঠানের মাধমে রিলিজ দেওয়া হবে গানটি। গানটির চিত্রায়ণ করা হয়েছে মেহেরপুর মুজিব নগরসহ বাংলাদেশের ঐতিহাসিক কয়েকটি স্থানে।