সব জিনিসের দাম বেড়েছে
যায় না পাওয়া সস্তাতে
তবু মানুষ সের-কেজি নয়—
চাল কেনে এক বস্তাতে।
বস্তা মানেই পঞ্চাশ বা
পঁচিশ কেজির নিচে না
আজ মানুষের আয় বেড়েছে—
এই কথা তো মিছে না।
নিজ জীবনের উন্নয়নের
এই যে ব্যাপক সামর্থ্য
এর পেছনে সরকারেরও
আছেই কিছু ঘাম-অর্থ।
দাম বেড়েছে কিন্তু অভাব
নেই তো কোনো বস্তুর
যে দেখে না তারে বলি
অন্ধ পুরোদস্তুর।