শামীম আহমেদ ও নুরুল ইসলাম মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি

শামীম আহমেদ ও ড. মো. নুরুল ইসলাম মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে শামীম আহমেদ ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও আন্তর্জাতিক বিভাগের প্রধান এবং ড. মো. নুরুল ইসলাম সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে কর্মরত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি