মাহমুদুল আলম ও আবদুর রহমান এবি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর

মাহমুদুল আলম সম্প্রতি এবি ব্যাংক লিমিটেডে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর—হেড অব ক্রেডিট হিসেবে যোগদান করেছেন। তিনি ১৯৯০ সালে আইডিএলসি লিমিটেডে যোগদানের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন, পরে শাহজালাল ইসলামিক ব্যাংক লিমিটেড, জিএসপি ফিনান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডে বিভিন্ন পদে সক্ষমতার সঙ্গে দায়িত্ব পালন করেন। এবি ব্যাংকে যোগদানের আগে, তিনি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী হিসেবে কর্মরত ছিলেন।

আবদুর রহমান সম্প্রতি এবি ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর—রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান হিসাবে যোগদান করেছেন। ১৯৯৪ সালে এএনজেড গ্রিন্ডলেস ব্যাংক, বাংলাদেশ থেকে কর্মজীবন শুরু করেন। ব্যাংকিং শিল্পে  তার ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে; এর মধ্যে ১৩ বছর বিশ্বমানের বহুজাতিক ব্যাংকে কাজ করেছেন। এবি ব্যাংকে যোগদানের আগে, রহমান মেঘনা ব্যাংক লিমিটেডের সকল শাখার প্রধান হিসেবে কর্মরত ছিলেন।