প্রত্যাশিত জয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে পা রাখলেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। আসরের অন্যতম ফেভারিট নাদাল দক্ষিণ কোরিয়ান চাং হেইওনকে ৬-৩, ৬-৪, ৬-২ গেমে হারিয়ে নিশ্চিত করেছেন শেষ ষোল। এর আগে আগের রাউন্ডে ওয়াকওভার পেয়েছিলেন নাদাল। তাই বিশ্রামের পর্যাপ্ত সময় পেয়েছিলেন। ফুরফুরে মেজাজে থাকায় জয় পেতে সমস্যা হয়নি তার। পরের রাউন্ডে মুখোমুখি হবেন মারিন চিলিচের। নাদাল জয় পেলেও তৃতীয় রাউন্ড থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ান ২৮তম বাছাই নিক কিরগিওস। ফ্ল্যাশিং মিডোয় হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে কিরগিওস ও আন্দ্রে রুবলেভের মাঝে। শেষ পর্যন্ত ৭-৬ (৭-৫), ৭-৬ (৭-৫) গেমে হার মেনেছেন কিরগিওস।