রংপুর-৩ আসনে উপনির্বাচন
বিশেষ প্রতিনিধি
জাতীয় সংসদের রংপুর-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের কাছে আজ সোমবার থেকে মনোনয়নের জন্য আবেদনপত্র বিক্রি শুরু হবে। যা চলবে মঙ্গল ও বুধবার পর্যন্ত। গতকাল রবিবার আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২, ৩ ও ৪ সেপ্টেম্বর—এই তিন দিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করা যাবে। পরবর্তীতে আগামী ৫ সেপ্টেম্বর বিকাল ৫টার মধ্যে মনোনয়নের জন্য আবেদনপত্র একই স্থানে জমা দিতে হবে। প্রসঙ্গত, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের মৃত্যুতে জাতীয় সংসদের রংপুর-৩ আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ অক্টোবর এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।