বিশেষ প্রতিনিধি
আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর বৈঠক আগামীকাল মঙ্গলবার আহ্বান করা হয়েছে। ঐদিন বিকাল ৫টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।