আপত্তিকর স্ট্যাটাস ও ছবি পোস্ট
কোর্ট রিপোর্টার
সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর স্ট্যাটাস ও ছবি পোস্ট করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ। গতকাল রবিবার ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলাটি করা হয়। এরপরই ট্রাইব্যুনালের বিচারক আশ শামছ জগলুল হোসেন বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটকে অভিযোগ তদন্ত করে আগামী ২৬ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
জবানবন্দিতে সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ বলেন, গত ২৬ আগস্টের আগ পর্যন্ত বিভিন্ন ভুয়া আইডি থেকে অন্য ছবি দিয়ে আইডি খোলা হয়। আপত্তিকর স্ট্যাটাস ও ছবি পোস্ট করে স্যোশাল মিডিয়াতে বাজেভাবে তা উপস্থাপন করা হচ্ছে। এতে আমার ও দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমি এর সুষ্ঠু তদন্ত চাই। মামলায় আসামি হিসাবে লাল ভাই, মিনা ফারাহ, আলম শুভ, শিপন মাহমুদ পরদেশী ও রাজন রহমান রুমির নাম উল্লেখ করা হয়েছে।