রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর তেতুলতলা রেলগেটের রেললাইনের মধ্যে এক নবজাতকের (পাঁচ মাস) লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।
রবিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী-ফরিদপুর ট্রেন রুটের খানখানাপুর তেতুলতলা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশের এস আই মনিরুজ্জামান জানান, স্থানীয়দের বরাতে সংবাদ পেতে সকাল সাড়ে ১০টার দিকে আনুমানিক পাঁচ/ছয় মাস বয়সের রক্ত মাখা নবজাতকের (ছেলে) লাশ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন শেষে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় রাজবাড়ী রেলওয়ে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।