জাপানের টোকিও শহলে খোলা হয়েছে একটি ক্যাফ যেখানে সব কর্মী হলো রোবট। এগুলোকে দূর থেকে নিয়ন্ত্রণ করছেন কয়েকজন শারীরিক প্রতিবন্ধী।
ওই ক্যাফেতে ব্যবহূত রোবটগুলো দূর থেকে নিয়ন্ত্রণ করছে ১০ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি। এমনই একটি ক্যাফে সম্প্রতি জাপানের টোকিওতে চালু হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, টোকিওতে চালু হওয়া ওই ক্যাফের নাম ডন ভার ক্যাফে। এতে বিভিন্ন ধরনের ১০ জন শারীরিক প্রতিবন্ধী রোবটগুলোকে নিয়ন্ত্রণ করছেন। এরা সাধারণত মেরুদন্ডে আঘাতপ্রাপ্ত, আবার কেউ হাঁটতে পারছে না আবার কেউ উঠে দাঁড়াতেও পারছে না। তাদের সীমাবদ্ধতা কাটিয়ে আয় করতে পারছেন তারা। বর্তমানে রোবট নিয়ন্ত্রণকারী এই ব্যক্তিরা প্রতি ঘণ্টায় ৭ পাউন্ড করে আয় করছেন। আশা করা হচ্ছে, তাদের আয় আরও বাড়বে। পাশাপাশি প্রতিবন্ধীতাকে জয় করে নতুন জীবন শুরু করতে সহায়তা করবে এই প্রকল্প। এ ধরনের রোবট মূলত তৈরি করেছে জাপানি স্টার্টআপ প্রতিষ্ঠান ওরি। এগুলো বাড়িতে ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্যই তৈরি করা হয়েছিল।
এসব রোবট কথামতো নড়াচড়া করতে পারে, যেকোনও কিছু পর্যবেক্ষণ করতে পারে এবং গ্রাহকদের সঙ্গে কথা বলতে ও বিভিন্ন জিনিস বহন করতে পারে। ২০২০ সাল নাগাদ এই ক্যাফেটি আগ্রহীদের জন্য সম্পূর্ণভাবে চালু করার পরিবল্পনা রয়েছে ওই ক্যাফেটির মালিক পক্ষের।