রাজৈরে দুই পক্ষের সংঘর্ষ আহত ৩০

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজৈর উপজেলার চানপট্টি গ্রামে শনিবার বিকাল ও রবিবার সকালে দুই গ্রুপের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়।

এলাকাবাসী ও পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবদমান দুটি গ্রুপ একই গোষ্ঠীর মোকাই মাতুব্বর গ্রুপ ও দবির মাতুব্বর গ্রুপের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে । ওসি মো. শাহজাহান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।