জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
জগন্নাথপুরে পাইপগান ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী মইনুল ইসলামকে (২৩) গ্রেফতার করেছে র্যাব। আটক মইনুল ছাতক উপজেলার ঝিগলী কুঞ্চনপুর গ্রামের কমর আলীর ছেলে। শনিবার রাত সাড়ে ১০টায় র্যাব-৯, সদর কোম্পানি, সিলেট ক্যাম্পের এএসপি ওবাইনের নেতৃত্বে জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের রসুলপুর-লাউতলা সড়ক থেকে মইনুল ইসলামকে গ্রেফতার করা হয়। র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা অ্যাডিশনাল এসপি মো. মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃত মইনুল ইসলামকে উদ্ধারকৃত পাইপগান ও গুলিসহ জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।