ধামরাইয়ে স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত

উপজেলার সূতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক স্মরণে ও তার সম্মানে নির্মিত ‘বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সড়কটি সামাজিক উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মেরামত করা হচ্ছে। ঐ গ্রামের দক্ষিণপাড়া ‘সবুজ সমাজের’ সদস্যরা পারস্পরিক সাহায্য ও সহযোগিতার মাধ্যমে এলজিইডির এ সড়কটি মেরামত করছেন। কেউ বাঁশ, কেউ ধান, কেউ চাল আবার কেউ অর্থ সাহায্য দিয়ে সড়কটি মেরামতে এগিয়ে এসেছেন। প্রয়াত মুক্তিযোদ্ধা ফজলুল হকের ছোটো ভাই এসডিআইয়ের নির্বাহী পরিচালক সামছুল হক বলেন, আমার মুক্তিযোদ্ধা ভাইয়ের নামকরণে সড়কটি নির্মিত হওয়ায় আমরা কৃতজ্ঞ। এ সড়কটি টিকিয়ে রাখা আমাদের সকলের কর্তব্য। তাই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সম্মিলিতভাবে আমরা সড়কটি মেরামত করছি। রবিবার সবুজ সমাজের সদস্য ইউসুফ হোসেন জানান, সড়কটি মেরামত করতে আরো সপ্তাহখানেক সময় লাগতে পারে           —ইত্তেফাক