গতকাল রবিবার রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ নিশ্চিন্তপুর সেগুনবাগান এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম শেলী আকতার (৩৫)। সে উপজেলার পোমরা ইউনিয়নের মালিরহাট এলাকার জনৈক মধ্যপ্রাচ্য প্রবাসী শাহ আলমের স্ত্রী।
জানা গেছে, বিদেশে স্বামীর নিকট কিছু খাদ্যসাগ্রী পাঠাতে নিশ্চিন্তাপুর গ্রামের মধ্যপ্রাচ্যগামী জনৈক প্রবাসীর বাড়িতে যাচ্ছিলেন তিনি। পথে সকালের দিকে সেগুনবাগান নিশ্চিন্তাপুর সড়কে অজ্ঞাত ছিনতাইকারীরা তাকে অটোরিক্সা থেকে অপহরণ করে। তারাপর সড়কের পাশের খাদের জঙ্গলে নিয়ে পরণের স্বর্নালংকার ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে তাকে জবাই করে হত্যা করে পালিয়ে যায়।
নিশ্চিন্তাপুর সড়কের পাশের গভীর খাদে লাশ পড়ে থাকার সংবাদ পেয়ে রাঙ্গুনিয়া থানার পুলিশ রবিবার বিকেল প্রায় সাড়ে ৪ টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন: ফুলবাড়ীতে ভারতীয় বিরল প্রজাতির বানরের সন্ধান
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভুঁইয়া জানান, নিশ্চিন্তাপুর যাওয়ার সময় মহিলার সঙ্গে থাকা লাকী আকতার নামের একজন কাজের মেয়েকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদসহ হত্যার রহস্য উদঘাটনে পুলিশি তৎপরতা চলছে।
ইত্তেফাক/নূহু