ভারতে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। জিডিপি বৃদ্ধির হার নেমে এসেছে ৫ ভাগে। এ নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। গোটা পরিস্থিতির জন্য নরেন্দ্র মোদি সরকারকে দুষছেন তিনি। তার মতে, সবক্ষেত্রে চূড়ান্ত অব্যবস্থার জন্যই আজ এমন পরিস্থিতি। কংগ্রেস কর্তৃক প্রকাশিত এক ভিডিও বার্তায় মনমোহন বলেন, এভাবে চলতে পারে না। তাই কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ, প্রতিহিংসার রাজনীতি ছেড়ে সুস্থ মস্তিষ্কের মানুষের পরামর্শ নেওয়া হোক। মনুষ্যসৃষ্ট এই সংকট কাটিয়ে ওঠার উপায় খুঁজে বের করা হোক বিচার বিবেচনার মাধ্যমে। - আনন্দবাজার পত্রিকা