নির্বাচনে নাট্যকর্মীদের চাওয়া-পাওয়া

g বিনোদন রিপোর্ট

 

আসন্ন নির্বাচনের ইশতেহার ঘোষণা শুরু হবে কয়েকদিন পরই।

নানারকম উন্নয়নের প্রতিশ্রুতি দেবে এবারের জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো। তাদের প্রতিশ্রুতির মধ্যে যেন উঠে আসে টেলিভিশন নাটকের উন্নয়নের প্রতিশ্রুতিও। সেই লক্ষ্যেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হলে গতকাল দুপুরে টেলিভিশন নাটকের বিভিন্ন সংগঠন এক হয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে। টেলিভিশন নাটকের সঙ্গে সম্পৃক্তদের সঙ্কট উত্তরণের লক্ষ্যে প্রস্তাবনা জানান তারা। এখানে পাঁচটি দাবি তুলে ধরে নাটকের সংগঠনগুলো। এই প্রস্তাবনা পত্রটি পাঠ করেন নাট্যকার সংঘের সভাপতি মাসুম রেজা। তাদের প্রধান দাবি, ‘বাংলাদেশে সরকারিভাবে টেলিভিশন নাটককে শিল্প হিসেবে ঘোষণা করা হোক।’ এছাড়া অন্যান্য দাবির মধ্যে রয়েছে, টেলিভিশন নাটক সংশ্লিষ্ট সংগঠনগুলোর পেশকৃত সুপারিশমালা তথ্য মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়ন এবং সম্প্রচার নীতিমালা বাস্তবায়নে সংগঠনগুলোকে সম্পৃক্ত করা।