ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ রকিবুল ইসলাম বকুল খুলনার খালিশপুর, দৌলতপুর এবং খানজাহান আলী থানা এলাকায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও দুস্থদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করেছেন।
গতকাল রবিবার বকুলের পক্ষে খুলনা মহানগর বিএনপি নেতা স.ম. আব্দুর রহমান, সিরাজুল হক নান্নু, শেখ জাহিদুল ইসলাম, আবুল কালাম জিয়া, বিপ্লবুর রহমান কুদ্দুস, শাহিনুল ইসলাম পাখি, সাজ্জাদ হোসেন তোতন, মুর্শিদ কামাল, শেখ সাদি, শেখ ইমাম হোসেন, আলামিন লিটন প্রমুখ পুস্তকসহ অন্যান্য শিক্ষা উপকরণ তুলে দেন।
পরবর্তীতে খুলনা-৩ নির্বাচনী এলাকার হতদরিদ্র মানুষের মাঝে বকুলের পক্ষ থেকে আর্থিক অনুদানও প্রদান করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে এলাকার ছিন্নমূল জনগোষ্ঠীর সার্বিক খবরাখবর নেন এবং তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল খালিশপুর, দৌলতপুর ও আড়ংঘাটা ইউনিয়নের দলের অসুস্থ এবং মৃত নেতৃবৃন্দের পরিবারের সাথে দেখা করে তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি বিভিন্ন সময় রাজনৈতিক মামলায় হয়রানির শিকার এবং নির্যাতিত নেতাকর্মীদের নিয়েও সময় কাটান।
আরো পড়ুন: কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় পুলিশ অফিসারসহ নিহত ৩
তিনি খালিশপুর থানার ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মৃত শাহিন তালুকদার, সাবেক কাউন্সিলর মৃত আফসার উদ্দিন মল্লিক, ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মৃত শাহ আলম, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফারুক হিলটনের অসুস্থ পিতা হাবিবুর রহমান, ১২ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা অসুস্থ মাহাবুব হোসেনের বাড়িতে যান এবং তাদের পরিবারের খোঁজখবর নেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা স ম আব্দুর রহমান, ফজলে হালিম লিটন, সিরাজুল হক নান্নু, শেখ আব্দুল হালিম, বেলায়েত হোসেন, আবুল কালাম জিয়া, ইমতিয়াজ আলম বাবু, বিপ্লবুর রহমান কুদ্দুস, শাহিনুল ইসলাম পাখি, শেখ সাদী, শেখ ইমাম হোসেন, তরিকুল ইসলাম, আবুল কালাম শিকদার, নেহিবুল ইসলাম নেহিম, আব্দুল আজিজ সুমন প্রমুখ।
ইত্তেফাক/এমআর