রাণীশংকৈলে ছাত্রীনিবাস থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গলায় ওড়না পেঁচানো অবস্থায় আড়ার সাথে ঝুলে থাকা সীমা রায় (২০) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল ৮টার দিকে পৌর শহরের কলেজপাড়ায় একটি ছাত্রীনিবাস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সীমা হরিপুর উপজেলার মালিপাড়া চৌরঙ্গী গ্রামের নিখিল চন্দ্র রায় ও ভারতী রায়ের মেয়ে। পুলিশ ও স্থানীয়দের ধারনা, সীমা রায় আত্মহত্যা করতে পারে।

আরও পড়ুন: স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সীমা রাণীশংকৈল ডিগ্রি কলেজে স্নাতক ২য় বর্ষের ছাত্রী ছিল। পাশাপাশি সে নোভা ইলেকট্রনিক্স কোম্পানিতে চাকুরি করতো। সে কলেজ পাড়ার ইউনুস পিওনের বাড়িতে ছাত্রীনিবাসে ভাড়া থাকতো।

রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান জানান, খবর পেয়ে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সে আত্মহত্যা করতে পারে তবে বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।

ইত্তেফাক/এমআরএম