বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নরসিংদীর রায়পুরায় বাম রাজনীতিবীদ, বাংলাদেশ শিক্ষক সমিতি রায়পুরা উপজেলা শাখার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ভূঁইয়া সোমবার ভোরে রায়পুরার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ বহু বহু গুণগ্রাহী রেখে যান তিনি।

সোমবার বাদ যোহর রায়পুরাস্থ্য নরসিংদী সরকারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে বাদ আছর গ্রামের বাড়ি আদিয়াবাদে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরো পড়ুন: রোহিঙ্গাদের মোবাইল ফোন সুবিধা বন্ধে নির্দেশ

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ত্যাগী বাম রাজনীতিবিদ ছিলেন। তিনি উপজেলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন এবং সর্বশেষ ঐতিহ্যবাহী রায়পুরা আর. কে. আর. এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন।

ইত্তেফাক/বিএএফ