রোহিঙ্গাদের মোবাইল সুবিধা বন্ধে টেলিযোগাযোগ মন্ত্রীর নির্দেশ

মাহবুব শরীফ

 

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের শুরু থেকেই মোবাইল সুবিধা প্রদান না করার জন্য সব মোবাইল অপারেটসহ সংশ্লিষ্ট সংস্থাসমূহকে নির্দেশনা প্রদান সত্ত্বেও ক্যাম্পে রোহিঙ্গা জনগোষ্ঠীর হাতে সিম ও রিম ব্যবহূত হচ্ছে বলে বিভিন্ন মাধ্যমে জানা যায়। এই সংক্রান্ত বিষয়ে জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন। বিটিআরসি সেই পরিপ্রেক্ষিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে কোনো প্রকার সিম বিক্রি, রোহিঙ্গা জনগোষ্ঠী কর্তৃক সিম ব্যবহার বন্ধ তথা তাদেরকে মোবাইল সুবিধা প্রদান না করার বিষয়টি নিশ্চিত করার জন্য সব মোবাইল অপারেটরকে গত বরিবার জরুরি নির্দেশ প্রদান করেছে।