বিনোদন রিপোর্ট
বলিউডে কান পাতলেই এখন ‘সাহো’র সংবাদ। মুক্তির আগে থেকেই বক্সঅফিস যে কাঁপাবে এমনটা ধারণা করেছিলো সবাই। হয়েছেও এমনটা। মুক্তির প্রথম দিনেই ‘সাহো’ বক্স অফিসে ব্যবসা করেছে ২৪ কোটি রুপি। পরের দিন আয়ের সংখ্যা বেড়ে গেছে আরো। তৃতীয় দিনে বক্স অফিসে সাহোর কালেকশন প্রায় ৩০ কোটি টাকা। রবিবার পর্যন্ত সিনেমাটি ব্যবসা করেছেন প্রায় ৮০ কোটি রুপি।
তৃতীয় দিনের ব্যবসার নিরিখে হিন্দিতে মুক্তি পাওয়া সাহো পিছনে ফেলে দিয়েছে শাহিদ কাপুরের কবির সিং (২৭.৯১ কোটি), অক্ষয় কুমারের মিশন মঙ্গল (২৭.৫৪ কোটি) এবং সলমান খানের ভারতকে (২৭.৯০ কোটি)। বক্সঅফিসে সিনেমা হিট হলেও হল থেকে বের হয়ে হতাশার কথাই বলছেন দর্শকরা। ‘সাহো’ দেখতে যাওয়ার দর্শকদের মূল কারণ প্রভাস।
‘বাহুবলি’র পর তার ওপর ভক্তদের যেই ভরসা তৈরি হয়েছে তার এবার মনে হয় ভেঙ্গেই গেলো। ভারতের বিভিন্ন গণমাধ্যমে হল রিপোর্ট ও সিনেমার রিভিউতে উঠে এসেছে অনেক দর্শকদের প্রতিক্রিয়া। পাশাপাশি বিভিন্ন অনলাইল রেটিং এর দিক থেকেও পিছিয়ে ‘সাহো’। পুরোদমে একটি অ্যাকশন সিনেমা ‘সাহো’। তবে অ্যাকশনের ভিরে হারিয়ে গেছে গল্প। অনেকে মন্তব্য করেছেন সিনেমার গল্পের ধারাবাহিকতা নেই। আর এতো অ্যাকশনের ভিরে পরিচালক আসলে কী গল্প বলতে চেয়েছে তাই বুঝতে পারেননি দর্শকরা।
তাই সংশ্লিষ্টদের আশঙ্কা সিনেমাটি প্রথম সাতদিন ব্যবসা করলেও এরপর থেকে হয়তো কমতে থাকবে ব্যবসার অংকটা।
অন্যদিকে শ্রদ্ধার ভক্তরাও যেনো অভিমানি ভঙ্গিতেই মন্তব্য করেছেন সিনেমাটি নিয়ে। এই প্রথম দক্ষিণি সিনেমায় অভিনয় করলেন শ্রদ্ধা। তাও আবার এমন বিগ বাজেটের সিনেমা। ব্যবসায়িক দিক থেকে সন্তুষ্ট হলেও এমন একটি গল্পে প্রিয় তারকাকে দেখতে চায়নি শ্রদ্ধার ভক্তরা। তাই একদিকে যেমন বক্সঅফিস হিটের জোয়ারে ভাসছে ‘সাহো’। অন্যদিকে গল্পর নিয়ে ব্যাপক বিতর্কের মধ্যেও পড়েছে ‘সাহো’।