রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা
রাণীশংকৈল পৌর শহরের কলেজপাড়ার ছাত্রীনিবাসে সোমবার সকালে সীমা রায় (২০) নামে এক ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
সীমা হরিপুর উপজেলার মালিপাড়া চৌরঙ্গী গ্রামের নিখিল চন্দ্র রায় ও ভারতী রায়ের মেয়ে। তিনি রাণীশংকৈল ডিগ্রি কলেজে স্নাতক ২য় বর্ষের ছাত্রী ছিলেন। পাশাপাশি তিনি একটি কোম্পানিতে চাকরি করতেন। সীমা কলেজপাড়ার ইউনুস পিওনের বাড়িতে ছাত্রীনিবাসে ভাড়া থাকতেন। থানার ওসি আব্দুল মান্নান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।