স্কুলছাত্রীদের উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাউকান্দি বাজারে স্কুলগামী ছাত্রীদের উত্ত্যক্তের দায়ে আবু জাফর নামের এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার এ রায় দেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত যুবক রাজশাহীর পবা উপজেলার দাউদপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।