পটিয়ায় ইয়াবাসহ গ্রেফতার দুই

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

পটিয়ায় রবিবার রাতে ইয়াবা ব্যবসায়ী ও ইয়াবাসেবীকে পুলিশ গ্রেফতার করেছে।

ইয়াবা ব্যবসায়ী কুমিল্লার চৌদ্দগ্রামের মৃত জুলখু মিয়ার ছেলে মো. সরওয়ার ও ইয়াবাসেবী আব্বাস উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন।

চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া পৌর সদরের বিএনপি অফিস এলাকা থেকে থানার সেকেন্ড অফিসার এসআই নাদিম মাহমুদ তাদের দুই জনকে গ্রেফতার করেন।

পটিয়া থানার সেকেন্ড অফিসার এসআই নাদিম মাহমুদ জানিয়েছেন, সরওয়ার দীর্ঘদিন ইয়াবা ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। পটিয়া থানায় এ বিষয়ে তিনি বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।