নির্বাচন কমিশনে আপিল করে প্রতিদ্বন্দ্বিতায় ফিরেছেন রাজশাহী বিএনপির তিন হেভিওয়েট প্রার্থী। তারা হলেন- রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ব্যারিস্টার আমিনুল হক; রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে এডভোকেট নাদিম মোস্তফা ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে আবু সাঈদ চাঁদ।
গত ২ ডিসেম্বর বাছাইয়ে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রাজশাহীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এসএম আব্দুল কাদের।
আরো পড়ুন: জেএসডি-নাগরিক ঐক্য-এলডিপির ১৫ জন ধানের শীষ পেলেন
জানা গেছে, হলফনামায় একটি মামলার সার্টিফায়েড কপি জমা না দেওয়ায় ব্যারিস্টার আমিনুল হকের, ঋণ খেলাপ ও মামলার তথ্যে গড়মিল থাকায় নাদিম মোস্তফার এবং চারঘাট উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগপত্রের রিসিভ কপি জমা না দেয়ায় আবু সাঈদ চাঁদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার। ওই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন তারা। প্রথম দিনের শুনানিতে আমিনুল হকের এবং তৃতীয় দিনের শুনানিতে আবু সাঈদ চাঁদ ও নাদিম মোস্তফার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।
ইত্তেফাক/বিএএফ