রাবি সংবাদদাতা
আগামী ৩০ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১১তম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সোমবার জনসংযোগ দপ্তরের প্রশাসন অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
তিনি বলেন, রাষ্ট্রপতি ও আচার্য মো. আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য ১১তম সমাবর্তনে ২০১৫ ও ২০১৬ সালের পিএইচডি, এমফিল, স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস ও ডিভিএম ডিগ্রি অর্জনকারীরা অংশ নিতে পারবেন। অংশগ্রহণের জন্য ৫ থেকে ১৪ সেপ্টেম্বর ২০১৯ তারিখের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। সার্ভিসচার্জসহ রেজিস্ট্রেশন ফি ৩,৫৭০.০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সমাবর্তন সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের (www.ru.ac.bd) ওয়েবসাইট থেকে জানা যাবে।