পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা
পূর্বধলায় সোমবার ভ্রাম্যমাণ আদালত নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে উপজেলার শ্যামগঞ্জ ও হোগলা বাজারের সাতটি প্রতিষ্ঠানের মালিককে মোট ২২ হাজার টাকা জরিমানা করে। সেই সঙ্গে ১২৬ কেজি পলিথিন জব্দ করে ধ্বংস করে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজিয়া নাজনীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।
এ সময় নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে পরিবেশ সংরক্ষণ আইনে শ্যামগঞ্জ বাজারের আলী স্টোরের মালিক মোহাম্মদ আলী জরিমানার ৭ হাজার টাকা দিতে না পারায় তাকে থানাহাজতে প্রেরণ করা হয়।