দিনাজপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৪২

১৬ মামলা দায়ের

স্টাফ রিপোর্টার, দিনাজপুর অফিস

জেলায় পুলিশি অভিযানে গত ২৪ ঘন্টায় ৪২ জনকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে প্রকাশ, রবিবার দুপুর ১২টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত জেলার ১৩টি থানায় পুলিশি অভিযানে বিভিন্ন অপরাধে ৪২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ২৪ জনকে মাদক সেবন, মাদক বিক্রি ও পরিবহনের অভিযোগে গ্রেফতার করা হয়। অপর ১৮ জনকে আদালত থেকে নিয়মিত মামলার গ্রেফতারি পরোয়ানা ও থানায় দায়েরকৃত এজাহারনামীয় আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।