রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা:রাউজান উপজেলার নোয়াপাড়া হোসাইনিয়া আল কোরআন নূরানী একাডেমির বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। গত শনিবার বেলা ২ টায় প্রতিষ্ঠানটির অন্যতম পরিচালক মোহাম্মদ জমাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম নূরানী বোর্ডের প্রধান প্রশিক্ষক মাওলানা সেলিম উদ্দিন। বিশেষ অতিথি নোয়াপাড়া মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ জামাল, মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ। তৃতীয় শ্রেণির ছাত্রী ফারিছা আকতার মুনা শ্রেষ্ঠ বক্তৃতার পুরস্কার পেয়েছেন। সভায় শ্রেণিমানসহ কেরাত, নাত, বাংলা, ইংরেজি, আরবি হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ী ৭৫ জন শিক্ষার্থীকে পুরস্কার তুলে দেওয়া হয়।