সিলেটে অতিথি পাখি অবমুক্ত

সিলেট অফিস

সিলেট নগরীর বন্দর বাজার থেকে আটককৃত বিভিন্ন প্রজাতির অতিথি পাখি অবমুক্ত করেন সিলেট-১ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন। বন্দর বাজার থেকে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-র সাধারণ সমপাদক আব্দুল করিম কিমের হাতে আটককৃত বিভিন্ন প্রজাতির অতিথি পাখি তিনি শনিবার বিকালে অবমুক্ত করেন।

এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সব ধরনের পাখি শিকার বন্ধ করতে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে সবার প্রতি আহ্বান জানাই। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সমপাদক আসাদ উদ্দিন আহমদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল প্রমুখ।