হলি ফ্যামিলি হাসপাতালকে ডায়ালাইসিস মেশিন অনুদান

কিডনি রোগে আক্রান্ত রোগীদের চিকিত্সার সাহায্যার্থে হলি ফ্যামিলি রেট ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালকে একটি অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিন অনুদান হিসেবে দিয়েছে ডা. ফজিলাতুন্নেছা বেগম ফাউন্ডেশন। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক (লজিস্টিক ও প্রকিউরমেন্ট) জানান, বর্তমানে ১২টি ডায়ালাইসিস মেশিন কিডনি রোগীদের চিকিত্সার কাজে ব্যবহার হচ্ছে। সোমবার সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ডা. হাতেম আলীর নামে ডা. ফজিলাতুন্নেছা বেগম ফাউন্ডেশনের পক্ষে ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আজিজুল বারী কিডনি রোগে আক্রান্ত রোগীদের ডায়ালাইসিসের সুবিধার্থে অনুদান হিসেবে একটি ডায়ালাইসিস মেশিন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার এমপির কাছে হস্তান্তর করেন।—প্রেস বিজ্ঞপ্ত্তি