রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের দাবিতে কানাডায় ফটোসাংবাদিক ফোজিত শেখ বাবুর গ্রুপ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শিত ছবিতে রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশার চিত্র তুলে ধরার চেষ্টা করেন বাবু।
গত রবিবার স্থানীয় সময় দুপুর ১২টায় শুরু হওয়া আলোকচিত্র প্রদর্শনীর ফিতা কেটে উদ্বোধন করেন ভাষা সৈনিক শামসুল হুদা। প্রদর্শনী পরিদর্শন করেন কানাডা ইমিগ্রেশন, রিফিউজি ও নাগরিকত্ব মন্ত্রী আহমদ ডি হোসেইন। তিনি বলেন, বাংলাদেশে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে কানাডিয়ান সরকার বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এমপি সালমা জাহিদ বলেন, রোহিঙ্গা ইস্যুটি কানাডা সরকার ও প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডুর বিশেষ নজরে আছে। এমপি পিরিমাবার্ন্স-মেকগ্রো, এমপি পিডলি বেগম ও এমপি পিমাইক্যালকটিউ বলেন, বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার ডাকে সাড়া দিয়ে এক মহত্ দায়িত্ব পালন করেছেন। এখন বিশ্ববাসীকে এই দায়িত্ব ভাগাভাগি করে নিতে হবে।
কানাডা সরকার ও বিশ্বনেত্রীবৃন্দের প্রতি আহ্বান জানাই রোহিঙ্গা রিফিউজিদের মিয়ানমারে পূর্ণ নাগরিকত্ব দিয়ে পুনর্বাসন করাতে এগিয়ে আসুন। ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল গফফার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সোহেল শাহরিয়ার রানা, শারিফুল হক ও মম কাজী। —প্রেস বিজ্ঞপ্তি