পরিবেশ দূষণের দায়ে ঢাকার তিনটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মিরপুর এলাকায় বায়ুদূষণের দায়ে স্মার্ট টেকনোলজিসের জহির টাওয়ারকে ২০ হাজার টাকা এবং নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ এবং ব্যবহার করায় কৃষিবিদ বাজার, অপূর্ব ফুড কর্ণার এবং আইয়ুব বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
পরিবেশ ছাড়পত্র গ্রহণ না করা পর্যন্ত অপূর্ব ফুড কর্ণার ও আইয়ুব বেকারিকে সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রেস-বিজ্ঞপ্তি