যুক্তরাষ্ট্রের সাউথ ক্যালিফোর্নিয়ায় একটি নৌকার ইঞ্জিনে আগুন ধরার পর ৩৪ জন নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে মার্কিন কোস্ট গার্ড। ৫ ক্রুকে উদ্ধার করা হয়েছে। কোস্ট গার্ড এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল সোমবার ভোরে সান্তা ক্রুজ দ্বীপ থেকে ১৮ মিটার দূরে ২৩ মিটার দৈর্ঘ্যের একটি বাণিজ্যিক নৌকায় আগুন ধরে যায়। স্থানীয় মিডিয়ায় অনেকের মৃত্যুর কথা জানালেও কোস্ট গার্ডের ক্যাপ্টেন মনিকা রচেস্টার সংবাদ সম্মেলনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেননি। তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যানুযায়ী যাত্রীরা ঘুমাচ্ছিলেন। তবে ক্রুরা জেগে থাকায় লাফ দিয়ে বেঁচে যান। পরে তাদের উদ্ধার করা হয়। -সিএনএন ও রয়টার্স