সফরকারী ভারত হেসে খেলেই দ্বিতীয় টেষ্ট জিতে নিল। এবার জয় এল ২৫৭ রানের। দেশের মাটিতে পরপর দু’টি টেস্ট হেরে অনেকটা ব্যাকফুটে ওয়োস্টইন্ডিজ। এখন দু’টি টেস্ট বাকি। গতকাল সোমবার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনেই দ্বিতীয় ইনিংসে ২১০ রানে অলআউট হয়ে যায় ওয়েস্টইন্ডিজ। প্রথম ইনিংসে ৪১৬ রানের সঙ্গে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬৮ রানে ইনিংস ডিক্লেয়ার করে সফরকারী। প্রথম ইনিংসে ১১৭ রানের পর ২১০ রানেই দ্বিতীয় ইনিংসে অলআউট। হনুমা বিহারীর অসাধারণ ব্যাটিংয়ের পাশাপাশি বোলাররাও দারুন বল করেছেন। বুমরা দুই ইনিংসে ৭ উইকেট আর সামিও পেয়েছেন ৫ উইকেট। হনুমা বিহারী দুই ইনিংসে একটি সেঞ্চুরীসহ করেছেন ১৬৪ রান।
ভারত : ৪১৬ ও ১৬৮/৪ (ডিক্লেয়ার)
ওয়েস্ট ইন্ডিজ : ১১৭ ও ২১০
ফল : ভারত ২৫৭ রানে জয়ী।