চট্টগ্রামে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রাম অফিস

কর্ণফুলী থানার চর পাথরঘাটা এলাকা থেকে ১৯ হাজার ১০০ পিস ইয়াবাসহ ইব্রাহিম খলিল (৩৩) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল শনিবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।

র্যাব সূত্র জানায়, ইব্রাহিম কক্সবাজার থেকে এসব ইয়াবা নিয়ে ঢাকার উত্তরা এলাকায় যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে চর পাথরঘাটায় একটি মাইক্রোবাস থেকে ইব্রাহিমকে আটকের পর তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।