চন্দনাইশে ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিপ্লব দাশ (২৬) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ৩ টার দিকে তিনি মারা যান।

বিপ্লব দাশ দোহাজারী পৌরসভাস্থ দিয়াকুল গ্রামের মাস্টার পাড়ার সন্তোষ দাশের ছেলে। তিনি এক সন্তানের জনক।

জানা গেছে, সোমবার বিপ্লব দাশ অসুস্থ হয়ে পড়লে তার পরিবারের লোকজন স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হলে  রক্ত পরীক্ষায় ডেঙ্গু রোগ ধরা পড়ে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩ টায় সময় মারা যান। ওই এলাকার ইউপি সাবেক সদস্য নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ইত্তেফাক/বিএএফ