মোহাম্মদ নুরুল হক, প্রভাষক
মোহাম্মদপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
সুপ্রিয় বন্ধুরা, তোমাদের পাবলিক পরীক্ষা নেই, তাই বলে পড়াশোনায় অবহেলা করো না। প্রতিটা বিষয় মনোযোগ দিয়ে পড়বে কারণ উপরের শ্রেণিতে সবগুলো বিষয়েরই যোগসূত্র রয়েছে।
১. তথ্য কাকে বলে?
উত্তর : উপাত্তের সাথে যদি কোনো ঘটনা বা প্রেক্ষাপট বা পরিস্থিতির সম্পর্ক থাকে তখন সেগুলোর অর্থ বোঝা যায়, আমরা সেটি ব্যবহার করতে পারি, তখন সেটা হচ্ছে তথ্য।
২. কোন দেশের লোক প্রথম কাগজ আবিষ্কার করে?
উত্তর : চীনের লোক প্রথম কাগজ আবিষ্কার করে।
৩. তথ্য প্রযুক্তি কাকে বলে?
উত্তর : তথ্য দেওয়া নেওয়া কিংবা বাঁচিয়ে রাখার যে প্রযুক্তি সেটাই হচ্ছে তথ্য প্রযুক্তি।
৪. গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রাম বলতে কী বোঝায়?
উত্তর : একটি গ্রামে যেরকম একজন মানুষ আরেকজনের সাথে যখন খুশি যোগাযোগ করতে পারে; ঠিক সেরকম পুরো পৃথিবীটাই যেন একটা গ্রাম, তথ্য প্রযুক্তির কল্যাণে সবাই সবার সাথে যোগাযোগ করতে পারে।
৫.প্রযুক্তি কাকে বলে?
উত্তর : বিজ্ঞানের তথ্যের ওপর নির্ভর করে তৈরি করা নানা রকম যন্ত্রপাতি আর কলাকৌশল ব্যবহার করে যখন মানুষের জীবনটাকে সহজ করে দেয়া হয় সেটাই হচ্ছে প্রযুক্তি।
৬. কয়েকটি প্রযুক্তির নাম লেখ।
উত্তর : আধুনিক যুগ হচ্ছে প্রযুক্তির যুগ। কয়েকটি প্রযুক্তি হলো— রেডিও, টেলিভিশন, মোবাইল, টেলিফোন, কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদি।
৭.অপটিক্যাল ফাইবার কী?
উত্তর : অপটিক্যাল ফাইবার হলো এক ধরনের নমনীয় কাচ যার মাধ্যমে ইন্টারনেটের তথ্য স্থানান্তর করা হয়।
৮.পৃথিবীর প্রথম কম্পিউটারের নাম কী?
উত্তর : পৃথিবীর প্রথম কম্পিউটারের নাম হলো এনিয়াক ।
৯. উপাত্তকে তথ্য বলতে হলে কোনটি প্রয়োজন?
উত্তর : উপাত্তের সাথে প্রোপট মিলে তথ্য হয়।
১০.কিসের কারণে পৃথিবীতে আজ অসাধারণ বিপ্লব ঘটতে যাচ্ছে?
উত্তর : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কারণে আজ পৃথিবীতে অসাধারণ বিপ্লব ঘটতে যাচ্ছে।
১১. তথ্য প্রযুক্তিতে কম্পিউটার কী কাজে ব্যবহূত হয়?
উত্তর :তথ্য প্রযুক্তিতে কম্পিউটার তথ্য আদান-প্রদান, তথ্য বিশ্লেষণ বা প্রক্রিয়াজাতকরণে ব্যবহূত হয়।