লক্ষ্মীপুর প্রতিনিধি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের চারটি আসনে লড়বেন জোট-মহাজোটের হেভিওয়েট প্রার্থীরা। লড়াই হবে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব সাবেক মন্ত্রী মেজর (অবঃ) আবদুল মান্নান ও জেএসডির কেন্দ্রীয় সভাপতি, জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও সাবেক মন্ত্রী আ স ম আবদুর রব এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম কে এম শাহাজাহান কামাল এমপি ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর মতো হেভিওয়েট প্রার্থীদের মধ্যে।
আওয়ামী লীগ মহাজোটকে ছেড়ে দিয়েছে লক্ষ্মীপুর-১ রামগঞ্জ, লক্ষ্মীপুর-২ রায়পুর-সদর আংশিক ও লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর আসন। আর নিজেদের প্রার্থী দিয়েছে লক্ষ্মীপুর-৩ সদর আসনে।
লক্ষ্মীপুরের ৪টি আসনে আওয়ামী জোটে চূড়ান্ত চিঠি পেলেন যারা, লক্ষ্মীপুর-১ রামগঞ্জ থেকে আওয়ামী লীগ নেতা তরিকত ফেডারেশন থেকে আনোয়ার হোসেন খান। লক্ষ্মীপুর-২ রায়পুর-সদর আংশিক থেকে এরশাদের উপদেষ্টা ও জেলা জাতীয় পার্টির সভাপতি, বর্তমান এমপি জাতীয় পার্টি থেকে মোহাম্মদ নোমান। লক্ষ্মীপুর-৩ সদর আসন আওয়ামী লীগ থেকে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম কে এম শাহাজাহান কামাল এমপি। লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর আসন থেকে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান।
অপরদিকে বিএনপি তাদের জোটকে ছেড়ে দিয়েছে লক্ষ্মীপুর-১ রামগঞ্জ ও লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর আসন। আর নিজের প্রার্থী দিয়েছে লক্ষ্মীপুর-২ রায়পুর-সদর আংশিক ও লক্ষ্মীপুর-৩ সদর আসনে।
লক্ষ্মীপুরের ৪টি আসনে বিএনপি জোটের (ঐক্যফ্রন্ট) চূড়ান্ত চিঠি পেলেন যারা, লক্ষ্মীপুর-১ রামগঞ্জ থেকে এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। লক্ষ্মীপুর-২ রায়পুর-সদর আংশিক থেকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভুঁইয়া। লক্ষ্মীপুর-৩ সদর আসন থেকে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর আসন থেকে জেএসডির কেন্দ্রীয় সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা আ স ম আবদুর রব।
হিসেব মিলালে দেখা য়ায়, লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর আসনে বিএনপি জোট (ঐক্যফ্রন্ট) থেকে ধানের শীষ প্রতীকে লড়বেন জেএসডির কেন্দ্রীয় সভাপতি, জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও সাবেক মন্ত্রী আ স ম আবদুর রব আর আওয়ামী জোট থেকে নৌকা প্রতীকে লড়বেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব সাবেক মন্ত্রী মেজর (অবঃ) আবদুল মান্নান। সাবেক দুই মন্ত্রীর ভোটের লড়াই হবে এই আসনে।
লক্ষ্মীপুর-৩ সদর আসনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে লড়বেন বর্তমান বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম কে এম শাহাজাহান কামাল এমপি আর বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে লড়বেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। শাহজাহান কামাল আওয়ামী লীগের প্রবীণ নেতা আর এ্যানী চৌধুরী বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক।
লক্ষ্মীপুর-২ রায়পুর-সদর আংশিক আসনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে লড়বেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভুঁইয়া আর মহাজোট থেকে জাতীয় পার্টির হয়ে লাঙ্গল প্রতীকে লড়বেন এরশাদের উপদেষ্টা, জেলা জাতীয় পার্টির সভাপতি ও বর্তমান এমপি মোহাম্মদ নোমান।
লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনে আওয়ামী জোট থেকে নৌকা প্রতীকে লড়বেন রামগঞ্জ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন খান আর বিএনপি জোট থেকে ধানের শীষ প্রতীকে লড়বেন এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। বলা চলে স্থানীয় আর জাতীয় দুই নেতার লড়াই হতে চলেছে এখানে। তবে দু’জনেই এখানে হেভিওয়েট প্রার্থী। তাই ভোটের মাঠে লড়াইয়ে যিনিই জয় লাভ করেন না কেন বাদ পড়বেন একজন হেভিওয়েট প্রার্থী।