প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে সরকার দরিদ্রদের মধ্যে ১৫ কেজি করে ভিজিএফ-এর চাল বিতরণ করে। এতে গরিব মানুষও ঈদের আনন্দ কিছুটা হলেও উপভোগ করতে পারে। বর্তমান সরকারের এ কার্যক্রম প্রশংসনীয় ও অভিনন্দনযোগ্য। আগামী ৪ অক্টোবর থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহত্ শারদীয় দুর্গোত্সব। বাংলাদেশে আনুমানিক এক কোটির বেশি হিন্দু ধর্মালম্বী রয়েছে। তাদের মধ্যে অনেক দরিদ্র মানুষ আছে, যারা অর্থের অভাবে দুর্গাপূজার আনন্দ উপভোগ করতে পারে না। তাই আমার প্রস্তাব, দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্র্রদায়ের দরিদ্র ও অভাবী মানুষের মধ্যে পরিবার প্রতি ৩০ কেজি করে ভিজিএফ-এর চাল বিতরণ করা হোক। এতে গরিব অসহায় হিন্দুরাও শারদীয় দুর্গোত্সবের আনন্দ কিছুটা হলেও উপভোগ করতে পারবে। এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
নিতাই চন্দ্র রায়
সভাপতি, ত্রিশাল কেন্দ্রীয় কালী মন্দির,
ময়মনসিংহ