ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের কোমলমতি ছাত্রছাত্রীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড পার হচ্ছে। অভিভাবকরা সন্তানদের এই ঝুঁকিপূর্ণ রাস্তাটি পারাপার নিয়ে উদ্বিগ্ন। বিদ্যালয়ের শিক্ষক-ছাত্রছাত্রীরা সকাল-বিকাল রাস্তার দুই পাশে দাঁড়িয়ে লাল পতাকা দেখিয়ে গাড়ি চলাচল বন্ধ করে রাস্তা পার হন! ফলে সরাইল বিশ্বরোডে সকাল-বিকাল যানজটের সৃষ্টি হয়। একদিকে ছাত্রছাত্রীদের জীবনের ঝুঁকি অন্যদিকে যানজট বিবেচনা করলে এখানে একটি ফুটওভারব্রিজ অত্যাবশ্যক। আশু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এম মনসুর আলী
অরুয়াইল, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া