সাব্বির হোসেন ব্র্যাক ব্যাংকের ডিএমডি

ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে ব্র্যাক ব্যাংক লিমিটেড যোগদান করছেন মো. সাব্বির হোসেন। টেকনোলজি ও অপারেশন্সে তার রয়েছে দুই দশকেরও বেশি সময়ের বহুমুখী অভিজ্ঞতা। ১৯৯৪ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যোগ দিয়ে ব্যাংকটিতে ২৩ বছরেরও বেশি সময় অত্যাধুনিক সব টেকনোলজি ও অপারেশন্স প্রসেস চালু করায় ভূমিকা রেখেছেন। তিনি ব্যাংকের অপারেশন্স, টেকনোলজি ও জেনারেল সার্ভিসেস কার্যক্রমের নেতৃত্ব দেবেন। -প্রেস বিজ্ঞপ্তি