মাধবপুরে পতাকা উত্সব

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা

মাধবপুরের ১৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা বিতরণ করে পালন করা হয়েছে জাতীয় পতাকা উত্সব। এ উপলক্ষ্যে সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারানের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান মাধবপুরের ১৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে জাতীয় পতাকা তুলে দেন।

হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদের উদ্যোগে জেলার ১ হাজার ৫৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে সঠিক মাপ ও সঠিক রংয়ের পতাকা একযোগে তুলে দেওয়া হয়েছে। সকালে জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে পতাকা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।