টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
টেকনাফে ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।
গতকাল মঙ্গলবার দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ বিসিজি স্টেশন হলরুমে ব্রিফিংকালে লেফটেন্যান্ট কমান্ডার মো. সোহেল রানা জানান, সোমবার বিকালে ইয়াবা বিক্রিকালে ইমাম হোছন ও সাব্বিরকে আটক করা হলে তারা জওয়ানদের হাতে কামড় দিয়ে কৌশলে পালিয়ে যায়। পরে অতিরিক্ত ফোর্সসহ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ টেকনাফ সদর ইউনিয়নের হাবিরপাড়ার মৃত আব্দুল মোনাফের পুত্র ইমাম হোসেন (৩৫) ও মো. আইয়ুবের পুত্র হারুনকে (২৪) আটক করা হয়। এই ঘটনায় সাবরাং পেন্ডল পাড়ার সাব্বির আহমদকে পলাতক আসামি করে মামলা দায়েরের পর ইয়াবাসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।