বন উজারের প্রতিবাদে চবিতে শোকর্যালি

চবি সংবাদদাতা

‘আমাজন-সুন্দরবন এবং আমাদের দায়বদ্ধতা’—  স্লোগানে বনভূমি উজারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতীকী শোকর্যালি করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুরে পরিবেশবীক্ষণের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যের সামনে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে একটি প্রতীকী শোকর্যালি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ চত্বর প্রদক্ষিণ করে। মানবন্ধনে প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র গৌরচাঁদ ঠাকুর অপু ও লোকপ্রশাসন বিভাগের ছাত্রী মাহবুবা জাহান রুমি বলেন, ‘আমাজন একটা রেইন ফরেস্ট। এটি ধ্বংস হলে পৃথিবী হুমকির মুখে পড়বে। আবার রামপাল বিদ্যুত্ কেন্দ্রের নামে সুন্দরবন ধ্বংসের পাঁয়তারা চলছে। একইসাথে সৌন্দর্যবর্ধনের কথা বলে রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বৃক্ষ উজার করছে প্রশাসনসহ নানা মহল।’