কমলগঞ্জে মাদকবিরোধী শিশু সমাবেশ অনুষ্ঠিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

কমলগঞ্জে মাদকবিরোধী শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় জেলা তথ্য অফিসের আয়োজনে রহিমপুর ইউনিয়নের নুরে মদিনা ক্যাডেট মাদ্রাসায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসার মো. আব্দুস সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহপরিচালক মো. আব্দুল মজিদ।